ঢাকা ১০:৫২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধ ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:৪৬:০৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / 10

দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে থাকা দেশের ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও কুমিল্লায় নির্মিত এসব হাসপাতাল ভবন বছরের পর বছর বন্ধ থাকায় বিষয়টি নিয়ে জরুরি বৈঠক করেন তিনি।

রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী দ্রুত হাসপাতালগুলো পরিদর্শন ও চালুর নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ২ জুনের মধ্যে অগ্রগতির পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু করতেও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন সুপার স্পেশালাইজড হাসপাতালসহ অন্যান্য হাসপাতালের কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া নীলফামারীতে এক হাজার শয্যার বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতালের কাজ দ্রুত শুরু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। সরকার বলছে, উত্তরাঞ্চলে উন্নত চিকিৎসাসেবা বাড়াতে এ হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বন্ধ ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

সর্বশেষ আপডেট ০৯:৪৬:০৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬