বন্ধ কারখানা চালু করেছে সরকার: প্রধানমন্ত্রী

- সর্বশেষ আপডেট ০৭:১৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
- / 65
দেশের বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পুনরায় চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, শ্রমিকদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়েই অর্থনীতি পুনর্গঠন সম্ভব এবং পর্যায়ক্রমে সব বন্ধ শিল্প পুনরায় চালু করা হবে।
শুক্রবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। তারেক রহমান বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া শুরু হয়েছে, যাতে শ্রমিকরা আবার কর্মসংস্থানে ফিরতে পারেন এবং উৎপাদন চক্র সচল হয়। তার ভাষায়, শ্রমিকরা ভালো থাকলে দেশের সার্বিক অগ্রগতি আরও স্থিতিশীল হয়।
তিনি আরও বলেন, শুধু শিল্প নয়, কৃষি ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নের দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। খাল খননের মতো উদ্যোগকে তিনি কৃষক ও শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নের অংশ হিসেবে উল্লেখ করেন, যা সামগ্রিক অর্থনৈতিক পরিবর্তনের ভিত্তি গড়ে দিতে পারে বলে মন্তব্য করেন।


































