ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বনানীর সিসা বারে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:৫৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • / 144

বনানী থানা

রাজধানীর বনানী এলাকায় একটি সিসা বারে কথা-কাটাকাটির ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। মৃতের নাম রাহাত হোসেন রাব্বি (৩১)। ঘটনা ঘটে বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে বনানী থানার ১১ নম্বর রোডের ১০০ নম্বর বাসার ৩৬০ ডিগ্রি সিসা বারের সিঁড়িতে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাব্বি ওই সিসা বার থেকে নামার সময় মুন্না নামের এক যুবকসহ ছয়-সাতজনের সঙ্গে বাক্য বিনিময় করেন। এক পর্যায়ে হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে এবং ধারালো ছুরির আঘাতে বাম উরুতে তিনটি এবং ডান হাতের কনুইতে একটি গুরুতর জখম করেন।

গুরুতর আহত অবস্থায় রাব্বিকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাব্বি মহাখালী হাজারী বাড়ির বাসিন্দা ছিলেন।

বনানী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত করছে। হামলাকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বনানীর সিসা বারে যুবক খুন

সর্বশেষ আপডেট ১২:৫৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫