বঙ্গভবনের ঈদ শুভেচ্ছা অনুষ্ঠানে ড্রিম হলিডে পার্কের এমডি
- সর্বশেষ আপডেট ০৬:৪২:২৮ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
- / 6
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতির আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন আর্ন্তজাতিক মানের নরসিংদীর ¯^নামধন্য বিনোদন কেন্দ্র ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক দেশ বরন্য রুচিশীল উদ্যোক্তা প্রবীর কুমার সাহা|
ঈদুল আযহা উপলক্ষ্যে রাজধানীর বঙ্গভবনে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবগ,মন্ত্রী, এমপি,উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী,সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন|
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রবীর কুমার সাহা| এ সময় ঈদুল আযহার তাৎপর্য, জাতীয় ঐক্য, সামাজিক সম্প্রীতি ও দেশের উন্নয়ন নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়| অতিথিদের উপস্থিতিতে বঙ্গভবন এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়|
রাষ্ট্রপতির আয়োজনে অনুষ্ঠিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান ছিল অত্যন্ত আন্তরিক ও মর্যাদাপূর্ণ| অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিরা দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন|
ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা বলেন, “মহামান্য রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনের মতো মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত| ঈদ মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও ত্যাগের শিক্ষা দেয়| ড্রিম হলিডে পার্কের পক্ষ থেকে আমি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি|”
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে| পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগের মহান আদর্শে উদ্বুদ্ধ করে এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে|
উল্লেখ্য,আন্তর্জাতিক মানের নরসিংদীর অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র ড্রিম হলিডে পার্ক দীর্ঘদিন ধরে পরিবারভিত্তিক বিনোদন, পর্যটন ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে| দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এ পার্কে ভ্রমণে আসেন| বিনোদন জগতের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও প্রতিষ্ঠানটির ভূমিকা প্রশংসিত| আন্তর্জাতিক মানের নরসিংদীর অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র ড্রিম হলিডে পার্ক দীর্ঘদিন ধরে পরিবার ভিত্তিক বিনোদন, পর্যটন হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখে সারা দেশের মধ্যে অন্য রকম দৃষ্টান্ত স্থাপন করে ব্যাপক সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন|
তিনি আরো বলেন, এ প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারী সহ সকলের পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ তার পরিবার বর্গের জন্য সু¯^াস্থ্য কামনা করে দেশ-বিদেশের সকল ভাই বোনদের কাছে দোয়া প্রার্থনা করছি|






























