ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, আহত ৭

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:১৮:০০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • / 58

দক্ষিণ ইরানে মার্কিন বিমান হামলার জবাবে কুয়েতে একটি মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ৪ মার্কিন সেনা ও ৩ বেসামরিক ঠিকাদারসহ মোট ৭ জন আহত হয়েছেন। তবে সবাই সামান্য আহত হয়ে ২৪ ঘণ্টার মধ্যেই কাজে ফিরেছেন।

দক্ষিণ ইরানের বন্দর আব্বাস বিমানবন্দরের কাছে মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে গত সপ্তাহে কুয়েতের মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, হামলায় ৭ জন আহত হলেও তাদের আঘাত গুরুতর ছিল না।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিটে চালানো এ হামলা ছিল সরাসরি প্রতিশোধমূলক অভিযান। তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানানো হয়।

অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র কুয়েতের সামরিক বাহিনী আকাশেই সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়। জবাবে ইরান ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং হরমুজ প্রণালিতে চলাচল কার্যত বন্ধ করে দেয়। পরে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলেও শান্তি আলোচনা কোনো স্থায়ী সমাধানে পৌঁছাতে পারেনি।

এরপর মার্কিন প্রেসিডেন্ট ইরানি বন্দরে যাতায়াতকারী জাহাজের ওপর অবরোধ বহাল রেখে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, আহত ৭

সর্বশেষ আপডেট ০৫:১৮:০০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬