ঢাকা ০১:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফের টেকনাফ স্থলবন্দর চালুর পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৩২:১৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / 99

প্রায় এক বছর বন্ধ থাকার পর টেকনাফ স্থলবন্দর আবার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। মিয়ানমারের সংঘাত পরিস্থিতির কারণে থমকে থাকা সীমান্ত বাণিজ্য নতুন করে শুরু করতে চায় সরকার।

এ লক্ষ্যেই নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান সোমবার বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলী এলাকায় নাফ নদী সংলগ্ন স্থলবন্দর পরিদর্শন করেন। এ সময় তিনি বন্দর এলাকার ওয়্যারহাউস ও পণ্য কার্যক্রম ঘুরে দেখেন।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী। বন্দর সচল করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সেখানে আলোচনা হয়।

এর আগে ৯ মার্চ জেলা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বন্দর পুনরায় চালুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় এবার মাঠপর্যায়ে কার্যক্রম এগোচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, স্থলবন্দর সচল করার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। ব্যবসায়ী, বিজিবি ও কোস্টগার্ডসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মিয়ানমার ও বাংলাদেশের সমন্বয়ে সীমান্ত বাণিজ্য পরিচালনা করা হবে। সেই লক্ষ্যেই টেকনাফ স্থলবন্দর পুনরায় চালুর কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ফের টেকনাফ স্থলবন্দর চালুর পদক্ষেপ

সর্বশেষ আপডেট ০৮:৩২:১৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬