ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফল না আসা পর্যন্ত সমর্থকদের কেন্দ্রে থাকার আহ্বান বিএনপি-জামায়াতের

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:১৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 152

প্রতীকী ছবি

একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষে ফলাফল ঘোষণার আগ পর্যন্ত ভোটকেন্দ্রে অবস্থান করতে কর্মী-সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি ও জামায়াত। নির্বাচন ঘিরে কিছু অভিযোগ উঠলেও বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি; তবে খুলনায় ধস্তাধস্তির ঘটনায় এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। দেশে প্রথমবারের মতো একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। বিভিন্ন রাজনৈতিক দল অনিয়মের অভিযোগ তুললেও সামগ্রিকভাবে বড় কোনো সহিংসতার ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

খুলনায় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তির পর এক বিএনপি নেতার মৃত্যু হয়। ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

ভোটগ্রহণ শেষে গণনার প্রক্রিয়া সম্পর্কে নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথমে সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট আলাদা করা হবে। এরপর পৃথক দলে ভাগ হয়ে কর্মকর্তারা সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনা করবেন।

এবার ২৯৯টি আসনে মোট প্রার্থী দুই হাজার ২৮ জন। এর মধ্যে দলীয় প্রার্থী এক হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন—দলীয় ৬৩ ও স্বতন্ত্র ২০ জন। পুরুষ প্রার্থী এক হাজার ৯৪৬ জন, যার মধ্যে এক হাজার ৬৯২ জন দলীয় এবং ২৫৩ জন স্বতন্ত্র।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ফল না আসা পর্যন্ত সমর্থকদের কেন্দ্রে থাকার আহ্বান বিএনপি-জামায়াতের

সর্বশেষ আপডেট ০৮:১৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬