ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুর বিভাগ গঠন ও কৃষি আধুনিকায়নের প্রতিশ্রুতি তারেক রহমানের

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৬:০৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 147

নির্বাচনে জনগণের রায় পেলে ফরিদপুরকে আলাদা বিভাগে উন্নীত করা এবং কৃষি ব্যবস্থাপনা আধুনিকায়নের মাধ্যমে এই অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার ফরিদপুরে এক নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে ফরিদপুরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করে এটিকে একটি পূর্ণাঙ্গ বিভাগে রূপান্তর করা হবে।

তিনি বলেন, ফরিদপুর একটি কৃষিপ্রধান অঞ্চল এবং পাট শিল্প এখানকার অন্যতম প্রধান খাত। বিএনপি সরকার গঠন করতে পারলে পাট রফতানি বাড়িয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের উদ্যোগ নেওয়া হবে।

কৃষি খাতের উন্নয়নে আধুনিক ব্যবস্থাপনা চালুর কথা উল্লেখ করে তিনি জানান, ফরিদপুর অঞ্চলকে কেন্দ্র করে পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে, যাতে শুষ্ক মৌসুমে পানির সংকট দূর করা যায়।

তারেক রহমান বলেন, জনগণের সমর্থন ছাড়া কোনো বড় কাজ বাস্তবায়ন সম্ভব নয়। তবে জনগণের পাশে পেলে বিএনপি যেকোনো বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সক্ষম হবে।

কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, কৃষি ও শিল্প উভয় খাতকে শক্তিশালী করে স্থানীয় মানুষের জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে, যাতে তারা আত্মমর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন।

নারী উন্নয়ন প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে কোনো জাতি এগোতে পারে না। সে কারণে প্রতিটি গৃহিণীর কাছে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে, যাতে পিছিয়ে পড়া পরিবারগুলো ধীরে ধীরে স্বাবলম্বী হতে পারে।

তিনি আরও জানান, গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাড়ি বাড়ি গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য হেলথ কেয়ার কর্মী নিয়োগের পরিকল্পনাও রয়েছে বিএনপির।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ফরিদপুর বিভাগ গঠন ও কৃষি আধুনিকায়নের প্রতিশ্রুতি তারেক রহমানের

সর্বশেষ আপডেট ০৬:০৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬