ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসে ভিন্ন কৌশলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক, পর্তুগাল
  • সর্বশেষ আপডেট ০৮:০৮:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • / 248

ছাত্রলীগ পর্তুগাল শাখার আয়োজনে ইফতার মাহফিল। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

দলীয় নেতা-কর্মীদের চাঙ্গা করতে এবার ভিন্ন এক কৌশল নিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন- ছাত্রলীগ। সংগঠনটি এবার প্রবাসে বসে বিভিন্ন কার্যক্রম শুরু করেছে। এর অংশ হিসেবে গত ১৪ মার্চ সংগঠনটির পর্তুগাল শাখার আয়োজনে প্রবাসী পেশাজীবী ও সাংবাদিকদের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। যেখানে প্রবাসী বাংলাদেশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি সাদ্দাম হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

ইফতারে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ অংশ নেয়। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

পর্তুগাল শাখা বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান সোহাগ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ পর্তুগাল শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও আওয়ামী লীগ নেতা রনি হুসাইন, মাসুম আহমেদ, শিপলু আহমেদ।

এছাড়াও আশরাফ উল আলম, শহীদ আকিল অপু, সাইফুল জয়, যুবলীগ নেতা খলিলুর রহমান সাগর, ইকবাল হোসেন কাঞ্চন, শেখ শাহীন, লিটন আহমেদ, বাবু শিকদার, আশিক হোসেন, শামসুল হকসহ প্রবাসী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা হৃদয় খান, মেরাজ মিঠু, ইবাদ, সুমন, বাপ্পী,জয় খান, শামীম খান, রানা, মানিক সহ পর্তুগাল ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী।

বক্তারা তাদের বক্তব্যে প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে উপস্থিত সবার অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রবাসে ভিন্ন কৌশলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগ

সর্বশেষ আপডেট ০৮:০৮:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬