ঢাকা ০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর কাছে পুলিশের ‘হেলথ কার্ড’ দাবি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৪৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / 13

পুলিশ সদস্য ও তাদের পরিবারের চিকিৎসা সুরক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কাছে ‘হেলথ কার্ড’ চালুর দাবি জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (ওয়েলফেয়ার ট্রাস্ট) আহম্মদ মুঈদ। তিনি বলেন, স্বল্প বেতনের অনেক পুলিশ সদস্য গুরুতর চিকিৎসার খরচ বহন করতে হিমশিম খান।

পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সম্মেলনে এ দাবি তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং আইজিপি মো. আলী হোসেন ফকির উপস্থিত ছিলেন।

আহম্মদ মুঈদ জানান, প্রায় দুই লাখ পুলিশ সদস্য এবং তাদের পরিবারের প্রায় ১০ লাখ মানুষ রাজারবাগ পুলিশ হাসপাতাল ও বিভাগীয় পর্যায়ের পুলিশ হাসপাতাল থেকে চিকিৎসাসেবা নেন। প্রতিদিন রাজারবাগ পুলিশ হাসপাতালে দুই থেকে তিন হাজার রোগী চিকিৎসা নিতে আসেন। তবে জনবল, যন্ত্রপাতি ও দক্ষ চিকিৎসকের সংকটে কাঙ্ক্ষিত সেবা ব্যাহত হচ্ছে।

তিনি বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে অনেক পুলিশ সদস্য গুলিবিদ্ধ বা আহত হন। গুরুতর রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থাতেও ঘাটতি রয়েছে। অনেক ক্ষেত্রে উন্নত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতাল বা বিদেশে যেতে হয়, যা নিম্ন আয়ের সদস্যদের জন্য বড় চাপ হয়ে দাঁড়ায়।

এ অবস্থায় প্রতিটি পুলিশ সদস্যের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতে ‘হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রীর সহযোগিতায় এটি বাস্তবায়নের আশাবাদও ব্যক্ত করেন।

সম্মেলনে পুলিশ সদস্যদের আবাসন সংকটের কথাও তুলে ধরা হয়। আহম্মদ মুঈদ বলেন, রাজারবাগে সাড়ে চার হাজার আসনের বিপরীতে পাঁচ হাজার সদস্য বসবাস করছেন। নতুন ভবনের অনুমোদন পেলে এ সংকট কিছুটা কমবে।

পুলিশের বিরুদ্ধে ঘুষের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কিছু ক্ষেত্রে অভিযোগ সত্য হলেও সদস্যদের মৌলিক চাহিদা পূরণ করা গেলে পরিস্থিতির উন্নতি সম্ভব। সন্তানদের ভালো শিক্ষা ও উন্নত আবাসনের ব্যবস্থার জন্য প্রতিটি জেলায় মানসম্মত স্কুল ও উন্নত কোয়ার্টার নির্মাণের প্রস্তাবও দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রধানমন্ত্রীর কাছে পুলিশের ‘হেলথ কার্ড’ দাবি

সর্বশেষ আপডেট ০৩:৪৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬