ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তান ক্রিকেটে সোশ্যাল মিডিয়ায় অনুমতি ছাড়া পোস্টে ১ কোটি জরিমানা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:১৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / 222

পাকিস্তানি ক্রিকেটারদের জন্য সতর্কবার্তা—বোর্ডের অনুমতি ছাড়া সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট করলে লাখ কোটি টাকার জরিমানা। নীতি ভঙ্গের ক্ষেত্রে দণ্ডের পরিমাণ এত বড়, যা ক্রিকেট ইতিহাসে বিরল।

পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা মিডিয়া বিভাগের অনুমতি ছাড়া কোনো পোস্ট দিতে পারবেন না। বিশেষ করে রাজনৈতিক বা বিতর্কিত বিষয় নিয়ে পোস্ট করলে জরিমানা হতে পারে প্রায় ১ কোটি টাকার কাছাকাছি।

আগে থেকেই সোশ্যাল মিডিয়া নীতি চুক্তির অংশ হলেও এবার তা কঠোরভাবে প্রয়োগ শুরু হয়েছে। অনেকের মতে, এতে ক্রিকেটারদের ব্যক্তিগত স্বাধীনতা সীমিত হতে পারে।

সম্প্রতি পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে নাসিম শাহকে ২ কোটি রুপি জরিমানা করা হয়। তিনি পোস্টটি পরবর্তীতে মুছে দিলেও ততক্ষণে তা সবার নজরে আসে।

পিসিবি তদন্ত কমিটি নাসিমকে দুই বছর নিষিদ্ধ করতে চেয়েছিল, তবে চেয়ারম্যান মহসিন নাকভি বাধা দেন। শেষ পর্যন্ত নিঃশর্ত ক্ষমা স্বীকার করলেও ৩০ মার্চ তাকে জরিমানা করা হয়। এ ধরনের উচ্চমূল্যের শাস্তি ক্রিকেট ইতিহাসে বিরল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পাকিস্তান ক্রিকেটে সোশ্যাল মিডিয়ায় অনুমতি ছাড়া পোস্টে ১ কোটি জরিমানা

সর্বশেষ আপডেট ০৭:১৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬