ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের তিন শহরে তালেবানের ড্রোন হামলার অভিযোগ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:১৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 119

ছবি: (এএফপি)

পাকিস্তানের অ্যাবোটাবাদসহ তিনটি শহরে চালকবিহীন উড়োজাহাজ দিয়ে হামলার অভিযোগ উঠেছে। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ ঘটনার জন্য সরাসরি আফগানিস্তানের তালেবান সরকারকে দায়ী করেছেন।

তবে দুই পক্ষের বক্তব্যে স্পষ্ট অমিল দেখা যাচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শুক্রবার এক প্রতিবেদনে জানায়, অ্যাবোটাবাদ, সোয়াবি ও নওশেরা শহরে সীমিত পরিসরে এমন হামলার চেষ্টা হয়।

তথ্যমন্ত্রীর দাবি, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়ে উড়োজাহাজগুলো ভূপাতিত করেছে। এতে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এদিকে সীমান্তে চলমান রক্তক্ষয়ী সংঘর্ষ নিয়েও পাল্টাপাল্টি দাবি সামনে এসেছে। পাকিস্তান সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, এ পর্যন্ত ২২৮ জন তালেবান যোদ্ধা নিহত এবং অন্তত ৩১৪ জন আহত হয়েছেন।

পাশাপাশি ৭৪টি সামরিক চৌকি ধ্বংস ও ১৮টি চৌকি দখলে নেওয়ার কথাও জানানো হয়েছে।

অন্যদিকে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা পাকিস্তানের ১৯টি সামরিক চৌকি ও দুটি ঘাঁটি নিয়ন্ত্রণে নিয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী, এতে ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

দুই দেশের পরস্পরবিরোধী দাবি সীমান্ত পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। অঞ্চলে উত্তেজনা অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পাকিস্তানের তিন শহরে তালেবানের ড্রোন হামলার অভিযোগ

সর্বশেষ আপডেট ১০:১৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬