ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে ইউপি ভবন পুরাতন স্থানে ফেরানোর দাবি

আশরাফুজ্জামান, গাইবান্ধা
  • সর্বশেষ আপডেট ০১:৫১:১১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / 7

পলাশবাড়ীতে ইউপি ভবন পুরাতন স্থানে ফেরানোর দাবি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যক্রম পুরাতন ভবনে ফিরিয়ে নেওয়ার দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার কাতুলী গ্রামে পুরাতন ইউপি ভবন চত্বরে স্থানীয়দের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন হাফিজার মেম্বার, এনামুল মাস্টার, সুলতান মিয়া, আব্দুর রশিদ সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, একসময় কাতুলী গ্রামের নিজস্ব ভবন থেকেই কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালিত হতো। পরে পরিষদের কার্যক্রম কিশোরগাড়ী এলাকার একটি স্থানে স্থানান্তর করা হলে পুরাতন ভবনটি পরিত্যক্ত হয়ে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, পরিষদের কার্যক্রম দূরে সরিয়ে নেওয়ায় কাতুলীসহ আশপাশের এলাকার বাসিন্দাদের সরকারি সেবা নিতে প্রায় ছয় কিলোমিটার পথ পাড়ি দিতে হচ্ছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন বয়স্ক, নারী ও অসুস্থ মানুষ।

তারা আরও জানান, ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যান বা সদস্যদের অনুপস্থিত পাওয়া গেলে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। অনেক সময় দূর থেকে গিয়ে দিনভর অপেক্ষা করেও প্রয়োজনীয় সেবা না পেয়ে বাড়ি ফিরতে হয়। এতে মানুষের সময় ও অর্থ দুটোই নষ্ট হচ্ছে।

সমাবেশে বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কথা। অথচ ভবন দূরে স্থানান্তরের কারণে স্থানীয়দের ভোগান্তি বেড়েছে। তাই পুরাতন ভবনটি সংস্কার করে সেখানে পুনরায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালুর দাবি জানান তারা।

স্থানীয়দের দাবি, কাতুলী গ্রামের পুরাতন ভবনে পরিষদের কার্যক্রম ফিরিয়ে নেওয়া হলে কাতুলীসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াতের দুর্ভোগ কমবে এবং সহজে সরকারি সেবা পাওয়া সম্ভব হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পলাশবাড়ীতে ইউপি ভবন পুরাতন স্থানে ফেরানোর দাবি

সর্বশেষ আপডেট ০১:৫১:১১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬