ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পর্যায়ক্রমে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:০৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / 11

সরকারের প্রয়োজনেই মাঠে মোতায়েন—পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে প্রত্যাহারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সরকারের চাহিদা অনুযায়ী সেনাবাহিনী বর্তমানে মাঠে দায়িত্ব পালন করছে, তবে সময়ের সঙ্গে সঙ্গে তাদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের প্রচলিত আইন অনুযায়ীই এই মোতায়েন কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে পর্যায়ক্রমে সেনা সদস্যদের ব্যারাকে ফেরানো হবে বলে ইঙ্গিত দেন তিনি।

অনুষ্ঠানে কোস্টগার্ডের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয় এবং বাহিনীর সদস্যদের অবদানের স্বীকৃতিস্বরূপ পদক প্রদান করা হয়। পাশাপাশি বাহিনীর জনবল বৃদ্ধি ও আধুনিকায়নের বিষয়ে সরকারের অবস্থানও পুনর্ব্যক্ত করা হয়।

এর আগে (১৫ ফেব্রুয়ারি) সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছিলেন , নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। তবে পুলিশ পুরোপুরি আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত সহায়তার জন্য সেনাবাহিনীর একটি অংশ মাঠে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পর্যায়ক্রমে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৪:০৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬