ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে ৪০ যাত্রী নিয়ে বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:২৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • / 173

দুর্ঘটনার কবলে পড়া যাত্রীবাহী বাস। ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে দেবীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। দুর্ঘটনার সময় বাসটিতে ছিলেন প্রায় ৪০ জন যাত্রী।

স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালান, পরে দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

দুর্ঘটনা ঘটে বৃহস্পতিবার দুপুরে সুন্দরদিঘী ইউনিয়নের লক্ষ্মীনারায়ণী-ফুলতলা স্লুইচগেট এলাকায়। নীলফামারীর ডোমার থেকে দিনাজপুরগামী ‘শাহী পরিবহন’ বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়।

পুলিশ জানায়, তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অধিকাংশ যাত্রী চলে গেছেন।

দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন প্রধান রাকিব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুইজন আহত যাত্রীকে উদ্ধার করা হয়েছে।

তবে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পঞ্চগড়ে ৪০ যাত্রী নিয়ে বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়

সর্বশেষ আপডেট ০৭:২৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬