ঢাকা ১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নোরা ফতেহিকে নারী কমিশনের চিঠি

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:৩৭:০৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / 55

মুক্তির অপেক্ষায় রয়েছে ‘কেডি: দ্য ডেভিল’র হিন্দি ভার্সন। সিনেমাটির ‘সরকে চুনর তেরি সরকে’ গান নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামছে না। অশালীন শব্দ ব্যবহারের অভিযোগে সরব অনেকেই। একইসঙ্গে নোরা ফতেহির শরীরী ভঙ্গি নিয়ে কাটাছেঁড়া করতে ‘সুপার অ্যাকটিভ’ নীতি পুলিশ।

এই বিতর্কে পরিচালক প্রেমের ভাষ্য, ‘আমাদের বড় ছবিতে ছোট একটি গানের লিরিক্সের সমস্যা হয়েছে। কিন্তু সেটাকে অতিরিক্ত বড় করে দেখানো হয়েছে।’

তবে এবার মহিলা কমিশনের চিঠি দিয়েছে নোরা ফতেহিকে। অশালীন কথা এবং কুরুচিকর দৃশ্যায়নের অভিযোগে এবার সরব জাতীয় মহিলা কমিশন।

‘সরকে চুনর তেরি সরকে’ গানের বিরুদ্ধে অভিযোগ, প্রতিটি কলিতে অশ্লীলতার ছোঁয়া, নাচের ভঙ্গিমাও অত্যন্ত দৃষ্টিকটূ যা জনসমক্ষে পরিবেশনের অযোগ্য। সেই কারণেই জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছে।

সোমবার শুনানিতে উপস্থিত ছিলেন পরিচালক প্রেম, গীতিকার রাকিব আলম এবং প্রযোজনা সংস্থার প্রতিনিধিরা। কিন্তু, অনুপস্থিত ছিলেন নোরা ফতেহি। ৮ এপ্রিল কমিশনের সামনে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে সঞ্জয় দত্তকে। পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে আগামী ২৭ এপ্রিল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নোরা ফতেহিকে নারী কমিশনের চিঠি

সর্বশেষ আপডেট ০১:৩৭:০৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬