নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে তেল আবিবে বিক্ষোভ

- সর্বশেষ আপডেট ০৩:২৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / 167
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে রাজধানী তেল আবিবে ব্যাপক বিক্ষোভ হয়েছে। সরকারের নীতির সমালোচনা ও সাম্প্রতিক ঘটনাবলীর তদন্তের দাবিতে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের পদত্যাগের দাবিতে তেল আবিবে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। শনিবার (১৮ এপ্রিল) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিক্ষোভকারীদের একজন রাফায়েল পিনাইনা অভিযোগ করেন, নেতানিয়াহু দেশের ভেতর থেকেই সমাজকে দুর্বল করে দিচ্ছেন এবং ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নষ্ট করছেন। এ কারণেই তিনি আন্দোলনে অংশ নিয়েছেন বলে জানান।
তিনি আরও বলেন, “৭ অক্টোবরের ঘটনা ও এর পরবর্তী পরিস্থিতি নিয়ে নিরপেক্ষ তদন্ত চাই। জনগণের সত্য জানার অধিকার আছে।”
সমাজকর্মী লি হফম্যান-আজিভ জানান, তিনি মূলত ৭ অক্টোবরের ঘটনার পর থেকে চলমান সংঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সংহতি জানাতে বিক্ষোভে যোগ দিয়েছেন।
অন্যদিকে, বিক্ষোভকারী হাইম ট্রিভ্যাক্সের দাবি, লেবানন ও ইরান ইস্যুতে উত্তেজনা সৃষ্টি করে ইসরায়েল ভুল সিদ্ধান্ত নিয়েছে। তার মতে, নেতানিয়াহু ব্যক্তিগত স্বার্থ রক্ষায় এসব পদক্ষেপ নিচ্ছেন, যা দেশের জন্য ক্ষতিকর।

































