ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞা প্রত্যাহার, পর্যটকদের জন্য উন্মুক্ত সাজেক

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি
  • সর্বশেষ আপডেট ০৮:২৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / 50

সাজেক

রাঙামাটির সাজেক ভ্যালিসহ সব পর্যটনকেন্দ্র ভ্রমণের জন্য উন্মুক্ত ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে এ ঘোষণা দেওয়া হয়। এর ফলে দীর্ঘ কয়েক দিন বন্ধ থাকার পর সাজেকে পর্যটকদের ভ্রমণে আর প্রশাসনিক বাধা থাকছে না।

এর আগে গত রোববার (১১ অক্টোবর) অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করে রাঙামাটি জেলা প্রশাসন। এক জরুরি গণবিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক নাজমা আশরাফী জানান, অনিবার্য কারণে ওই দিন সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে সাজেকে অবস্থানরত পর্যটকদের ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে পর্যটন এলাকা ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছিল।

এর আগে সাজেকে অবস্থানরত একটি আঞ্চলিক সংগঠনকে কেন্দ্র করে নিরাপত্তা উদ্বেগের কথা তুলে ধরে রোববার সকালে দুটি সংগঠন সড়ক অবরোধের ডাক দেয়। পরে গঙ্গারাম বাজার এলাকায় পর্যটকদের চলাচলের সড়ক অবরোধ করা হলে ভোগান্তিতে পড়েন পর্যটকেরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনার পর পর্যটকদের নিরাপত্তার ব্যবস্থা করে সাজেক ভ্যালিতে নেওয়া হয়।

সর্বশেষ জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণায় সাজেকে পর্যটন কার্যক্রম স্বাভাবিক হওয়ার পথ খুলেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নিষেধাজ্ঞা প্রত্যাহার, পর্যটকদের জন্য উন্মুক্ত সাজেক

সর্বশেষ আপডেট ০৮:২৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬