ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে ভোটার উপস্থিতি ৬০.৬৯% : ইসি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:০৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 120

প্রতীকী ছবি : বাংলা অ্যাফেয়ার্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সারা দেশে গড়ে ৬০ দশমিক ৬৯ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে অনুষ্ঠিত এই নির্বাচনের অংশগ্রহণের চূড়ান্ত হিসাব শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে প্রকাশ করে ইসির জনসংযোগ শাখা।

কমিশনের তথ্য অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভোটে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৫ জন। এর মধ্যে প্রায় ৪ কোটি তরুণ ভোটার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান।

এবারই প্রথম প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালট চালু করা হয়। এ ব্যবস্থায় অংশগ্রহণের হার ছিল ৮০ দশমিক ১১ শতাংশ। পোস্টাল ব্যালটে পড়া ভোটের মধ্যে বৈধ ভোটের হার ৭০ দশমিক ২৫ শতাংশ বলে জানিয়েছে ইসি। একই পদ্ধতিতে নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তা ও কারাগারে থাকা বন্দিরাও ভোট দেন।

২৯৯টি সংসদীয় আসনে অনুষ্ঠিত নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে প্রায় ৯ লাখ সদস্য মোতায়েন ছিল।

নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় গত ১১ ডিসেম্বর। এরপর থেকে দেশজুড়ে নির্বাচনী পরিবেশ তৈরি হয়। মোট ৫০টি রাজনৈতিক দল এবারের ভোটে অংশ নেয়। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ প্রধান দলগুলো প্রতিদ্বন্দ্বিতায় ছিল।

ভোটগ্রহণ চলে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। দিনভর ভোট শেষে রাতেই বিভিন্ন আসনের ফলাফল আসতে শুরু করে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নির্বাচনে ভোটার উপস্থিতি ৬০.৬৯% : ইসি

সর্বশেষ আপডেট ১১:০৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬