ঢাকা ০৭:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে অনিয়ম মেনে নেওয়া হবে না: জামায়াত আমির

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:৫৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 97

দুর্নীতিতে অভিজ্ঞতা নেই: জামায়াত আমির

আসন্ন নির্বাচনে ভোট কারচুপি, ভোট চুরি কিংবা তথাকথিত ভোট ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এবার কোনোভাবেই এসব অনিয়ম মেনে নেওয়া হবে না।

বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, কোনো কালো ছায়া যেন মানুষের স্বপ্ন ভেঙে দিতে না পারে, সে জন্য এখন থেকেই সতর্ক থাকতে হবে। “কোনো ভোট ডাকাত, ভোট চোর বা ভোট ইঞ্জিনিয়ার—কাউকে আর একচুল ছাড় দেওয়া হবে না। আমাদের শক্ত অবস্থানে দাঁড়াতে হবে,” তিনি বলেন।

তিনি বলেন, দেশবাসী দীর্ঘদিন ধরে একটি নতুন বাংলাদেশের অপেক্ষায় রয়েছে। সেই বাংলাদেশ গড়তে হলে পুরোনো রাজনৈতিক ধারাকে প্রত্যাখ্যান করতে হবে।

স্বাধীনতার পর গত ৫৪ বছরের রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে জামায়াত আমির বলেন, দেশে একদিকে অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, অন্যদিকে হয়েছে দুর্নীতি, চাঁদাবাজি, ব্যাংক লুট, শেয়ারবাজার ধস ও অর্থপাচার। “আমরা এই ধরনের উন্নয়ন চাই না। আমরা চাই জনগণের উন্নয়ন, ১৮ কোটি মানুষের উন্নয়ন,” তিনি বলেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি সংযত থাকার আহ্বান জানিয়ে বলেন, রাজনীতি করতে হলে ঠান্ডা মাথায় করতে হবে। রাগ করলে পরাজয় নিশ্চিত। তিনি জানান, আগামী ১২ তারিখকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লাল কার্ড দেখানোর দিন হিসেবে বিবেচনা করা হবে।

ডা. শফিকুর রহমান বলেন, ওই দিন দুটি ভোট হবে—একটি নির্বাচন, অন্যটি গণভোট। গণভোটে ‘হ্যাঁ’ মানে হবে নতুন বাংলাদেশের পক্ষে রায় এবং পুরোনো রাজনীতির বিরুদ্ধে অবস্থান। “যে রাজনীতি মানুষ হত্যা করে, আয়নাঘর তৈরি করে এবং দেশের সম্পদ লুট করে, সেই রাজনীতিকে ইনশাল্লাহ প্রত্যাখ্যান করা হবে,” তিনি বলেন।

রাজশাহীর উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, মেডিকেল কলেজের পাশাপাশি একটি পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ স্থাপন জরুরি হলেও প্রকল্পটি দীর্ঘদিন ধরে স্থবির রয়েছে। জনগণের সমর্থন পেলে তা বাস্তবায়ন করা হবে। তিনি রাজশাহী সুগার মিলের লোকসানের জন্য দুর্নীতি ও অব্যবস্থাপনাকে দায়ী করেন এবং সৎ ব্যবস্থাপনার মাধ্যমে শিল্পকারখানাকে লাভজনক করার প্রতিশ্রুতি দেন।

জনসভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর জামায়াতের আমির মাওলানা কেরামত আলী। নগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলের সঞ্চালনায় সভায় দলের নায়েবে আমির, বিভিন্ন আসনের সংসদীয় প্রার্থী এবং স্থানীয় নেতারা বক্তব্য দেন। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নির্বাচনে অনিয়ম মেনে নেওয়া হবে না: জামায়াত আমির

সর্বশেষ আপডেট ০৮:৫৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬