ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ১৮০ দিনের রূপরেখা বিএনপি’র

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:২১:১৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / 218

নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি ১৮০ দিনের কর্মসূচিসহ বিভিন্ন খাতে অগ্রগতির চিত্র তুলে ধরেন।

জাতীয় সংসদে বিএনপি ঘোষিত নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে আগামী ১৮০ দিন, আগামী অর্থবছর এবং পরবর্তী ৫ বছরের কর্মপরিকল্পনার রূপরেখা উপস্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে ইতোমধ্যে অর্জিত অগ্রগতির বিষয়টিও তুলে ধরেন তিনি।

বুধবার (১ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে সিলেট-২ আসনের সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

দিনের কার্যসূচি অনুযায়ী প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তাহসিনা রুশদীর প্রশ্ন ছিল—নির্বাচনি ইশতেহারের অগ্রগতি কতদূর।

প্রধানমন্ত্রী উত্তর দিতে উঠতেই সরকারি দলের সদস্যরা টেবিল চাপড়িয়ে তাকে স্বাগত জানান। বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানসহ বিরোধী সদস্যরাও এতে অংশ নেন।

তাহসিনা রুশদীকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইশতেহার বাস্তবায়নে সব মন্ত্রণালয় ১৮০ দিন, আগামী অর্থবছর ও ৫ বছরের পরিকল্পনা প্রণয়নে কাজ করছে। ইতোমধ্যে কিছু গুরুত্বপূর্ণ খাতে দৃশ্যমান অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি।

প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় ১৩ জেলার ১৫টি ওয়ার্ডে ৩৭ হাজার ৮১৪টি নারীপ্রধান পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া শুরু হয়েছে বলে জানান তিনি।

কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। প্রাথমিকভাবে ৮ বিভাগের ১০ জেলার ১১ উপজেলায় পাইলট প্রকল্প চালু হবে। পাশাপাশি শস্য, ফসল, পশুপালন ও মৎস্য খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে।

ধর্মীয় সেবায় নিয়োজিতদের সম্মানী প্রসঙ্গে তিনি বলেন, ঈদের আগেই ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিতসহ বিভিন্ন ধর্মীয় প্রতিনিধির মোট ৯১০২ জনের ব্যাংক হিসাবে ভাতা পাঠানো হয়েছে।

স্বাস্থ্যখাতে ‘ই-হেলথ কার্ড’ কার্যক্রম চালুর উদ্যোগ চলছে জানিয়ে তিনি বলেন, খুলনায় ২৫ লাখ কার্ড দেওয়ার প্রকল্প অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে।

খাল খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল সংস্কারের কাজ শুরু হয়েছে। জুন ২০২৬ পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে ১২০৪ কিলোমিটার এবং ত্রাণ কর্মসূচির আওতায় আরও ১৫০০ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে।

বনায়ন কর্মসূচির আওতায় ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যে ইতোমধ্যে ১ কোটি ৫০ লাখ চারা উৎপাদন করা হয়েছে, যা আসন্ন বর্ষায় রোপণ করা হবে।

শিক্ষাখাতে ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়ার পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি ৯ হাজার শিক্ষককে ট্যাব, ৩৮৩২টি মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং ১৭২ জন শিক্ষার্থীকে বিদেশি ভাষা প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ৪১৮টি প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালুর পরিকল্পনাও রয়েছে।

খেলার মাঠ উন্নয়ন, হাই-টেক পার্ক ও আইসিটি কার্যক্রম জোরদারেও কমিটি গঠনের কথা জানান তিনি।

জাতীয় ক্রীড়াবিদদের জন্য ‘ক্রীড়া ভাতা’ চালুর তথ্য দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রথম ধাপে ১২৯ জন আন্তর্জাতিক ক্রীড়াবিদকে এই ভাতা দেওয়া হয়েছে, পর্যায়ক্রমে ৫০০ জনকে অন্তর্ভুক্ত করা হবে।

শিক্ষার্থীদের জন্য ভাষা শিক্ষায় ঋণের সীমা ৩ লাখ থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে বলেও জানান তিনি।

সম্পূরক প্রশ্নে ‘কৃষক কার্ড’ চালুর সময় জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) থেকে পাইলটভাবে এটি দেওয়া শুরু হবে। ইতোমধ্যে ২২ হাজার কৃষককে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ১০ জেলায় কার্যক্রম চালু হবে।

এর আগে বিকাল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এই প্রথম সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন প্রধানমন্ত্রী। তাহসিনা রুশদী ছাড়াও সরকার ও বিরোধী দলের কয়েকজন সদস্য প্রশ্ন করেন।

এদিকে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব নির্দিষ্ট দিনে আয়োজনের প্রস্তাবও তোলা হয়েছে। সংসদের এক সদস্য বুধবারকে নির্দিষ্ট দিন করার প্রস্তাব দেন। স্পিকার বিষয়টি রেফার করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ১৮০ দিনের রূপরেখা বিএনপি’র

সর্বশেষ আপডেট ০৮:২১:১৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬