শিরোনাম
নিজ আসনে ভোট দিতে পারছেন না তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৯:০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
- / 95
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ ও ঢাকা-১৩ আসনের দুই আলোচিত প্রার্থী নিজেদের আসনে ভোট দিতে পারছেন না।
ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ঢাকা-১১ আসনের ভোটার। তার কেন্দ্র খিলগাঁও বি-জোন পূর্বের প্রাইম স্কুল অ্যান্ড কলেজ (কেন্দ্র নম্বর ৮০)।
প্রচারণায় নিজেকে এ আসনের ‘ঘরের মেয়ে’ বললেও আইন অনুযায়ী তিনি নিজ আসনে ভোট দিতে পারবেন না।
বর্তমানে তাসনিম জারা পরীবাগে বসবাস করছেন; আগে থাকতেন গুলশানে।
অন্যদিকে ঢাকা-১৩ আসনে ধানের শীষ প্রতীকে লড়া এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ ঢাকা-১৭ আসনের ভোটার। তার ভোটকেন্দ্র বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ৩ নম্বর কেন্দ্র, ভোটার নম্বর ৬৭৮২। আইন অনুযায়ী তাকে সেখানেই ভোট দিতে হবে।
Tag :
ভোট #তাসনিম জারা #




































