ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
  • সর্বশেষ আপডেট ০৪:৪৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / 26

নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে আবরার হোসেন (২২ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার কনকাপৈত ইউনিয়নের বুদ্দিন গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আবরার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের ছেলে। ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. শাহীন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই দিন আগে মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে আবরার। শুক্রবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। কিছুক্ষণ পর তাকে খুঁজতে গিয়ে স্বজনরা পুকুর থেকে উদ্ধার করেন।

পরে দ্রুত আবরারকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. বায়েজীদ জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সর্বশেষ আপডেট ০৪:৪৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬