ঢাকা ০৮:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে যুবলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
  • সর্বশেষ আপডেট ১২:৫০:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 254

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল ইসলাম আলমকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে জেলা সদরের একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই সাইফুল ইসলাম আলম আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, এরমধ্যে একটি মামলায় এক বছরের কারাদণ্ডের রায় থাকলেও তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানা পুলিশ জেলা পুলিশের সহায়তায় মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে তাকে গ্রেফতার করে।

নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার আলম একজন সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় পুলিশ দীর্ঘদিন তাকে খুঁজছিল। অবশেষে বিশেষ অভিযানে তাকে আইনের আওতায় আনা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নবীনগরে যুবলীগ নেতা গ্রেফতার

সর্বশেষ আপডেট ১২:৫০:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬