ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নদীর বুক চিরে চাষ, ঝুঁকিতে প্রাণপ্রকৃতি

আরিফুল ইসলাম আরিফ, নীলফামারী প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৪:৩৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / 169

ছবি-বাংলা অ্যাফেয়ার্স

নীলফামারীর নদীগুলো শুকিয়ে যাওয়ায় নদীর বুকেই ফসল ফলছে। এতে কৃষকের লাভের পথ খুললেও, স্বাভাবিক স্রোত আর জীববৈচিত্র্য ধীরে ধীরে হারিয়ে যাওয়ার শঙ্কা বাড়ছে।

একসময় যেখানে স্রোত বইত, এখন সেখানে সবুজ ফসলের সারি। ভুট্টা, গম, নানা সবজিতে ভরে উঠেছে নদীর বুক। নীলফামারীর চাড়ালকাটা নদীর মূল প্রবাহ শুকিয়ে যাওয়ার পর থেকেই এই চিত্র চোখে পড়তে শুরু করে।

পরে জেলার ছোট-বড় অন্তত ২৭টি নদীতেই একই দৃশ্য ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা বলছেন, নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যাওয়ার সুযোগেই কৃষকেরা চাষাবাদ শুরু করেছেন। খনন করা হলেও ভাঙনের কারণে দ্রুতই আবার ভরাট হয়ে যায় নদীগুলো। বর্ষা এলেই দেখা দেয় জলাবদ্ধতা, ভোগান্তিতে পড়েন নদীপাড়ের মানুষ।

কৃষকদের কেউ কেউ বলছেন, পতিত পড়ে থাকা জায়গা কাজে লাগিয়ে তারা ফসল ফলাচ্ছেন। এতে কিছুটা লাভও হচ্ছে। তবে এই লাভের আড়ালে অন্য এক ক্ষতির ছবি স্পষ্ট হতে শুরু করেছে।

নদী রক্ষা আন্দোলনের নেতাদের মতে, খননের পর পাড়ে ফেলে রাখা বালু-মাটি বর্ষার পানিতে আবার নদীতে নেমে আসে। ফলে অল্প সময়েই নদী ভরাট হয়ে পড়ে। শুষ্ক মৌসুমে নদীর বুকজুড়ে চাষাবাদ চলতে থাকায় স্বাভাবিক পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে—যার প্রভাব হয়তো এখনই পুরোপুরি ধরা পড়ছে না।

তাদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে নদীর স্বাভাবিক চরিত্রই বদলে যাবে। ভবিষ্যতে পানি প্রবাহ বাড়াতে আবার খনন করতে হলে, দুই তীরেই নতুন করে ভাঙনের ঝুঁকি তৈরি হতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, খননের পর কিছু এলাকায় ভাঙনের কারণে পলি জমে নদীর অংশ ভরাট হয়েছে। সেই জায়গাগুলোতেই স্থানীয়রা চাষ শুরু করেছেন। নদীর মূল প্রবাহ রক্ষা এবং অনিয়ন্ত্রিত চাষাবাদ ঠেকাতে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

নির্বাহী প্রকৌশলী মো. গোলাম যাকারিয়া জানান, নদী টিকিয়ে রাখতে হলে শুধু খননই যথেষ্ট নয়—এটি রক্ষণাবেক্ষণও জরুরি।

বিশেষজ্ঞরা মনে করেন, নদীর প্রাণ ফেরাতে দরকার পরিকল্পিত খনন, দুই তীরে বৃক্ষরোপণ এবং নিয়মিত তদারকি। তা না হলে, আজকের এই সবুজ ফসলই হয়তো একদিন নদীর চিরচেনা স্রোতকে পুরোপুরি আড়াল করে দেবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নদীর বুক চিরে চাষ, ঝুঁকিতে প্রাণপ্রকৃতি

সর্বশেষ আপডেট ০৪:৩৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬