নড়িয়ায় বিদেশি রিভলবার-কার্তুজ উদ্ধার, আটক ১

- সর্বশেষ আপডেট ০৫:০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / 165

নড়িয়ায় বিদেশি রিভলবার-কার্তুজ উদ্ধার, আটক ১ : শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি রিভলবার, তিনটি কার্তুজ, একটি দেশীয় অস্ত্র, বিদেশি মুদ্রা, একটি পাসপোর্ট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সেলিম বেপারী ওরফে এসএম সেলিম (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।শনিবার (১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের কলারগাঁও গ্রামে এ অভিযান চালানো হয়। আটক সেলিম বেপারী ওই গ্রামের মৃত রোস্তম আলী বেপারীর ছেলে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়িয়া থানার একটি দল সেলিম বেপারীর বাড়িতে অভিযান চালায়। তল্লাশির সময় ঘরের ভেতরে একটি স্যুটকেসের ওপর বইয়ের নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি বিদেশি রিভলবার, তিনটি কার্তুজ, একটি দেশীয় অস্ত্র, বিদেশি মুদ্রা, একটি পাসপোর্ট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব আলামত উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।তিনি আরও জানান, উদ্ধার হওয়া অস্ত্রের উৎস, বিদেশি মুদ্রা ও অন্যান্য আলামতের বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি রিভলবার, তিনটি কার্তুজ, একটি দেশীয় অস্ত্র, বিদেশি মুদ্রা, একটি পাসপোর্ট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সেলিম বেপারী ওরফে এসএম সেলিম (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের কলারগাঁও গ্রামে এ অভিযান চালানো হয়। আটক সেলিম বেপারী ওই গ্রামের মৃত রোস্তম আলী বেপারীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়িয়া থানার একটি দল সেলিম বেপারীর বাড়িতে অভিযান চালায়। তল্লাশির সময় ঘরের ভেতরে একটি স্যুটকেসের ওপর বইয়ের নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি বিদেশি রিভলবার, তিনটি কার্তুজ, একটি দেশীয় অস্ত্র, বিদেশি মুদ্রা, একটি পাসপোর্ট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব আলামত উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া অস্ত্রের উৎস, বিদেশি মুদ্রা ও অন্যান্য আলামতের বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।






























