ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
  • সর্বশেষ আপডেট ১২:৪৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / 29

পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে পুলিশকে পেশাদার, নিরপেক্ষ ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২ আগস্ট) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পুলিশ কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা বজায় রেখে জনগণের আস্থা অর্জন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে নবীন পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব পালন করতে হবে। চেইন অব কমান্ড মেনে বৈষম্যহীন সমাজ গঠন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ডিজিটাল অপরাধ ও সাইবার নিরাপত্তার নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সদস্যদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে হবে। পাশাপাশি জনগণের বন্ধু ও সেবক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।

ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের ৫৮ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) এদিন আনুষ্ঠানিকভাবে কর্মজীবনে প্রবেশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি জি এম আজিজুর রহমান।

কুচকাওয়াজে ‘বেস্ট প্রবেশনার’ ও ‘বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ’ পুরস্কার অর্জন করেন শিক্ষানবিশ এএসপি ড. মো. নূরুল হুদা উষ্টায়। ‘বেস্ট একাডেমিক অ্যাওয়ার্ড’ পান আবু নুমান মোহাম্মদ খাইরুল ইসলাম এবং ‘বেস্ট শুটার’ নির্বাচিত হন এ. বি. এম. মামুন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ আপডেট ১২:৪৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬