ঢাকা ০১:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণ মামলায় গ্রেফতারে পদ হারালেন ছাত্র ইউনিয়ন নেতা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৩৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / 243

ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেফতারের পর বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি নয়ন সরকার জয়ের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে সংগঠনটি। একই সঙ্গে সংগঠনের সহসভাপতি সুজয় সরকারকে জেলা সংসদের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের দফতর সম্পাদক তন্নি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) গভীর রাতে বরিশাল নগরের কাউনিয়া প্রথম গলির একটি ভাড়া বাসা থেকে নয়ন সরকার জয়কে গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানা-পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম।

এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) জয়ের প্রেমিকা পরিচয় দেওয়া এক তরুণী তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।

নয়ন সরকার জয় বরগুনা জেলার বাসিন্দা নারায়ণ সরকারের ছেলে। তিনি বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ও সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ধর্ষণ মামলায় গ্রেফতারে পদ হারালেন ছাত্র ইউনিয়ন নেতা

সর্বশেষ আপডেট ০৭:৩৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬