ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মের নামে রাজনীতি মানুষকে বিভ্রান্ত করে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও
  • সর্বশেষ আপডেট ০৭:৩৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / 38

ধর্মের নামে রাজনীতি মানুষকে বিভ্রান্ত করে: মির্জা ফখরুল

ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত না করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ধর্ম মানুষের বিশ্বাস ও অনুভূতির বিষয়। তাই ধর্মের নামে বিভ্রান্তি ছড়ানো বা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

রোববার (২ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁওয়ের সালান্দর সিদ্দিকিয়া বিশ্ব ইসলামিক মিশনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সব নাগরিকের সমান অধিকার রয়েছে। সবাই স্বাধীনভাবে রাজনীতি করতে পারবেন, তবে ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার প্রবণতা থেকে বিরত থাকতে হবে।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সনাতন ধর্মাবলম্বী অনেক মানুষ বিএনপির পাশে দাঁড়িয়েছেন। তাই দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে তাদের পাশে থাকা এবং তাদের কল্যাণে কাজ করা সবার দায়িত্ব।

বিগত রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য দলটি দীর্ঘ ১৫ বছর আন্দোলন করেছে। এ সময় অসংখ্য নেতা-কর্মী হয়রানিমূলক মামলার শিকার হয়েছেন, কারাবরণ করেছেন এবং আদালতের দ্বারে দ্বারে ঘুরেছেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি একটি নতুন সুযোগ এনে দিয়েছে, তবে এই অবস্থান ধরে রাখতে হলে জনগণের আস্থা অর্জন করতে হবে কাজের মাধ্যমে।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে মির্জা ফখরুল বলেন, সুসময় বা ক্ষমতার সুযোগ নিয়ে কেউ যেন প্রভাব বিস্তার, দখলদারি, চাঁদাবাজি কিংবা কাজ পাইয়ে দেওয়ার নামে অর্থ আদায়ের মতো কর্মকাণ্ডে জড়িত না হন। অহংকার ও ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থেকে মানুষের সেবা এবং ভালোবাসা অর্জনের মাধ্যমেই দলকে শক্তিশালী করতে হবে।

অনুষ্ঠানে সালান্দর সিদ্দিকিয়া বিশ্ব ইসলামিক মিশনের সভাপতি অধ্যাপক চৌধুরী মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে মাদ্রাসার শিক্ষক, বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ধর্মের নামে রাজনীতি মানুষকে বিভ্রান্ত করে: মির্জা ফখরুল

সর্বশেষ আপডেট ০৭:৩৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬