ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দ্রোহের প্রতীক ওসমান হাদিকে দেওয়া হলো রাজকীয় বিদায়—আজহারী

জাতীয়
  • সর্বশেষ আপডেট ০৭:১৩:২৪ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • / 340

আজহারী ও হাদি

জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারি শহীদ ওসমান হাদির রাজকীয় বিদায়কে দ্রোহের প্রতীক হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, হাদি ধূমকেতুর মতো আগমন করেছিলেন। ন্যায় ও ইনসাফের বলিষ্ঠ কণ্ঠ হিসেবে গোটা অঞ্চলে বিপ্লবের আগুন ছড়িয়ে দিয়ে হঠাৎ রবের সান্নিধ্যে চলে যান। আজহারি জানান, আসমানে তার ভাইকে এর চেয়ে বড় রাজকীয় স্বাগত দেওয়ার আয়োজন করা হচ্ছে।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টে আজহারি লিখেছেন, জুমার নামাজের পরপরই গুলি বিদ্ধ হন হাদি, আর পরের জুমার রাতেই তিনি শাহাদাত বরণ করেছেন। কোটি মানুষের কান্না মিশ্রিত দোয়া তার জন্য পাঠানো হয়েছে। তিনি লিখেছেন, “সুবহানাল্লাহ! এ এক পরম সৌভাগ্য।”

আজহারি আরও উল্লেখ করেছেন, হাদির মতো দেশপ্রেমিক, আধিপত্যবিরোধী ও ধর্মীয় মূল্যবোধে পরিপূর্ণ তরুণরা দেশের আগামীর আশা। তিনি বলেন, শহীদের রক্ত কখনো বৃথা যায় না। ইনশাআল্লাহ, ওসমান হাদি বেঁচে থাকবেন সহস্র মুক্তিকামী মানুষের ভালোবাসায়। প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত তিনি অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন এবং সাহসের বাতিঘর হিসেবে অগণন মানুষের হৃদয়ে স্মৃতির অংশ হয়ে থাকবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দ্রোহের প্রতীক ওসমান হাদিকে দেওয়া হলো রাজকীয় বিদায়—আজহারী

সর্বশেষ আপডেট ০৭:১৩:২৪ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫