ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৩৮:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 145

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দেশ ত্যাগ করেছেন। শনিবার সকালে তিনি জার্মানির উদ্দেশে ঢাকা ছাড়েন বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, সকাল ১০টার দিকে ইমিরেটস এয়ারলাইন্সের ইকে–৫৮৩ নম্বর ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যাত্রা করেন। তবে তার এই সফরের উদ্দেশ্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন ফয়েজ আহমদ। জানা গেছে, তিনি নেদারল্যান্ডসের নাগরিক এবং দেশটির প্রতিষ্ঠান ভোডাফোন জিংগোতে সিনিয়র সফটওয়্যার সলিউশন আর্কিটেক্ট হিসেবে কর্মরত রয়েছেন।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে এনসিপি গঠনের লক্ষ্যে তৎকালীন উপদেষ্টা নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর মন্ত্রণালয়টি শূন্য হয়ে পড়ে। ওই বছরের ৫ মার্চ প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে ফয়েজ আহমদকে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে ‘পলিসি এডভাইজার (সংস্কার ও সমন্বয়)’ হিসেবে দায়িত্ব পালন করেন।

তার আকস্মিক দেশত্যাগ ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে জানতে তার দেশি ও বিদেশি নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব

সর্বশেষ আপডেট ০৯:৩৮:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬