ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুই বিমানকর্মীর জুতার ভিতরে মিললো ৯ কেজি স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:৩২:৪৭ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • / 17

দুই বিমানকর্মীর জুতার ভিতরে মিললো ৯ কেজি স্বর্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দুই বিমানকর্মীর জুতার ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৪ কেজি। এর আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে সিআইআইডির কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান নেন। পরে দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইন্সের EK0582 ফ্লাইটের রানওয়েতে দুই বিমানকর্মীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করা হয়।

তল্লাশির সময় তাদের পরিহিত জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। উদ্ধার করা ৮০টি বারের প্রতিটির ওজন প্রায় ১১৭ গ্রাম। সব মিলিয়ে স্বর্ণের মোট ওজন দাঁড়ায় প্রায় ৯ দশমিক ৩৪ কেজি।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, জুতার ভেতরে স্বর্ণের বার লুকিয়ে আনার ঘটনা চোরাচালানের একটি কৌশল। বিমানকর্মীরা কোথা থেকে স্বর্ণগুলো সংগ্রহ করেছিলেন এবং ঢাকায় কার কাছে এসব পৌঁছে দেওয়ার কথা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংঘবদ্ধ একটি চক্র বিমানকর্মীদের ব্যবহার করে স্বর্ণ চোরাচালানের চেষ্টা করে থাকতে পারে। এর সঙ্গে আর কারা জড়িত, স্বর্ণের চালানটির প্রকৃত মালিক কারা এবং এর পেছনে কোনো বড় চক্র রয়েছে কি না, তা জানতে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদসহ তদন্ত চলছে।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দুই বিমানকর্মীর জুতার ভিতরে মিললো ৯ কেজি স্বর্ণ

সর্বশেষ আপডেট ১২:৩২:৪৭ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬