ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দীপু মনির এক মামলায় জামিন, ছয় মামলায় হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:০৮:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / 147

আদালতে দীপু মনি

রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া সাত মামলার মধ্যে একটিতে জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। একই সঙ্গে বাকি ছয় মামলায় তাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বুধবার (৩ জুন) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ডা. দীপু মনি আওয়ামী লীগ সরকারের সময় পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্বে ছিলেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি এবং সহিংসতায় উসকানি ও নির্দেশনার অভিযোগে ৩৮টিরও বেশি মামলা রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দীপু মনির এক মামলায় জামিন, ছয় মামলায় হাইকোর্টের রুল

সর্বশেষ আপডেট ০৪:০৮:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬