দীঘিনালায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
- সর্বশেষ আপডেট ০১:২৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- / 7
খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম এলাকার দুই শতাধিক পাহাড়ি জনগোষ্ঠীর মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
দীঘিনালা জোনের জোন কমান্ডারের নির্দেশনায় এবং জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসারের (আরএমও) তত্ত্বাবধানে কবাখালী ইউনিয়নের দুর্গম জোড়া ব্রিজ এলাকায় এ কর্মসূচি পরিচালিত হয়। এতে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত দুই শতাধিক মানুষ চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পান।
চিকিৎসাসেবা পাওয়া পূর্ণ জীবন চাকমা এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা জানান।
জোন কমান্ডার বলেন, দীঘিনালা জোন এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি দুর্গম অঞ্চলের পাহাড়ি জনগোষ্ঠীর উন্নয়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

































