ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালায় জোন কাপ ফুটবলের ফাইনালে লংগদুর জয়

প্রমোদ কুমার মুৎসুদ্দী, দীঘিনালা
  • সর্বশেষ আপডেট ১২:১২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 67

দীঘিনালায় জোন কাপ ফুটবলের ফাইনালে লংগদুর জয়

খাগড়াছড়ির দীঘিনালায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জোন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। ফাইনালে দীঘিনালা উপজেলা একাদশকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লংগদু উপজেলা একাদশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে দীঘিনালা উপজেলার মিনি স্টেডিয়াম মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে মুখোমুখি হয় দীঘিনালা উপজেলা একাদশ ও লংগদু উপজেলা একাদশ।

খেলা ঘিরে মিনি স্টেডিয়ামের চারপাশে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নির্ধারিত সময়ে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেয়। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে লংগদু উপজেলা একাদশ।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন দীঘিনালা জোনের মেজর মো. তৌকির হোসেন পিএসসি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেজর মো. তৌকির হোসেন বলেন, যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দীঘিনালায় জোন কাপ ফুটবলের ফাইনালে লংগদুর জয়

সর্বশেষ আপডেট ১২:১২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬