দীঘিনালায় আল-আমিন যুব কাফেলার নতুন কমিটি
- সর্বশেষ আপডেট ০৮:৪৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / 53
খাগড়াছড়িতে দীঘিনালা সদর কেন্দ্রীয় জামে মসজিদ ও দীঘিনালা আল-কোরআন একাডেমির সহযোগী সংগঠন আল-আমিন যুব কাফেলার নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বাদ এশা দীঘিনালা সদর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ কমিটি গঠন করা হয়। এতে মো. আবদুর রহমানকে সভাপতি, মো. আব্দুল্লাহ খানকে সাধারণ সম্পাদক, মো. কামরুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক, মো. আলাউদ্দিনকে অর্থ সম্পাদক এবং মো. নিজাম উদ্দিন (রুবেল)কে দপ্তর সম্পাদক করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-কোরআন একাডেমি মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও দীঘিনালা কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা।
প্রধান অতিথি ছিলেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও দীঘিনালা সদর কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সহসভাপতি মো. ইকবাল বাহার চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-কোরআন একাডেমি মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি ও থানাবাজার পরিচালনা কমিটির সভাপতি মো. নূর নবী, অনাথ আশ্রয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল হক এবং আল-কোরআন একাডেমি মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. সৈয়দ মহিউদ্দিন।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার যুবকেরা উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটির নেতারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি যুবসমাজকে নৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।





























