ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তিন শ্রেণির নাগরিক পাচ্ছেন ফ্যামিলি কার্ড

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:১৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 251

ছবি-বাংলা অ্যাফেয়ার্স

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন জানিয়েছেন, সরকারের ফ্যামিলি কার্ড একটি ইউনিভার্সাল কার্ড—ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব নাগরিকই এটি পাবেন। তবে প্রথম পর্যায়ে হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত—এই তিন শ্রেণির মানুষকে অগ্রাধিকার দেওয়া হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, আগামী ১০ মার্চ দেশের ১৪টি জেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধাপে ধাপে চার বছরের মধ্যে সবার হাতে এ কার্ড পৌঁছে দেওয়া হবে।

তিনি সতর্ক করে বলেন, ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে একটি চক্র সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করছে—এটি প্রতারণা। সরকার সম্পূর্ণ বিনামূল্যে কার্ড দেবে, এর জন্য কোনো ফি প্রয়োজন নেই।

কেউ টাকা দাবি করলে তাকে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী বা স্থানীয় প্রশাসনের কাছে সোপর্দ করার আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও জানান, উপকারভোগীদের তথ্য ইউনিয়ন পর্যায়ে ম্যানুয়ালি সংগ্রহ করে সফটওয়্যারে সংরক্ষণ করা হবে। অফলাইন ও অনলাইন—উভয়ভাবেই তথ্য দেওয়া যাবে। বাংলাদেশ ব্যাংক-এর তত্ত্বাবধানে গ্রাহকরা তাদের পছন্দের ব্যাংক থেকেই অর্থ উত্তোলন করতে পারবেন।

কড়াইল বস্তি ও ময়মনসিংহ-এর কিছু এলাকায় ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণার তথ্য পাওয়া গেছে উল্লেখ করে তিনি সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

মন্ত্রী স্পষ্ট করে বলেন, ফ্যামিলি কার্ড পেতে কোনো তদবিরের প্রয়োজন নেই—যোগ্য প্রত্যেক নাগরিকই এই সুবিধা পাবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তিন শ্রেণির নাগরিক পাচ্ছেন ফ্যামিলি কার্ড

সর্বশেষ আপডেট ১০:১৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬