তিন শর্ত লঙ্ঘন করেছে আমেরিকা, আলোচনা অর্থহীন

- সর্বশেষ আপডেট ১০:৩৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / 220
যুদ্ধবিরতির আলোচনার একদিন যেতে না যেতেই পশ্চিম এশিয়ায় নতুন কূটনৈতিক সংকট তৈরি হয়েছে। ইরান অভিযোগ করেছে, আলোচনার জন্য যে ১০ দফা প্রস্তাব তারা দিয়েছিল, তার ৩টি ইতিমধ্যে লঙ্ঘন করেছে।
মঙ্গলবার রাতে ইরান একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, বারবার প্রতিশ্রুতি ভাঙার কারণে ওয়াশিংটনের প্রতি তাদের ‘ঐতিহাসিক গভীর অবিশ্বাস’ আরও বেড়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, মার্কিন প্রেসিডেন্ট নিজেই ১০ দফা প্রস্তাবকে ‘আলোচনার কার্যকর ভিত্তি’ বলে বর্ণনা করেছিলেন। কিন্তু তারপরেও তিনটি ধারা লঙ্ঘিত হয়েছে।
প্রথম লঙ্ঘনের বিষয়টি লেবানন সংক্রান্ত যুদ্ধবিরতির শর্ত নিয়ে। কিন্তু সেই শর্ত মানা হয়নি। দ্বিতীয় লঙ্ঘন হলো ইরানের আকাশসীমায় ড্রোন প্রবেশ। তৃতীয় লঙ্ঘনটি সরাসরি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার নিয়ে। এই অধিকার ১০ দফা কাঠামোর ষষ্ঠ ধারায় স্বীকৃত। ইরান বলছে, এই অধিকার অস্বীকার করা হচ্ছে।
পাকিস্তান এই পরিস্থিতিতে মধ্যস্থতার ভূমিকায় সক্রিয় আছে। প্রধানমন্ত্রী শরিফ বারবার সংযম ও সংলাপের আহ্বান জানাচ্ছেন। ইসলামাবাদ লেবানন ও অন্যান্য সংঘাত এলাকায় উত্তেজনা না বাড়াতে তাৎক্ষণিক যুদ্ধবিরতির উপর জোর দিচ্ছে।































