ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তর্কে জড়ানো চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
  • সর্বশেষ আপডেট ০৫:১৩:৫১ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / 108

তর্কে জড়ানো চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান ও ব্যবস্থাপনা পর্যালোচনার সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর ও একজন চিকিৎসকের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনা সৃষ্টি হয়।

ঘটনায় জড়িত ক্যাজুয়ালিটি ইনচার্জ ডা. ধনদেব বর্মনকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বহিষ্কারের নির্দেশ দেন।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে শিশুদের মূত্রাশয় ও প্রজননতন্ত্র বিষয়ক চিকিৎসার সাম্প্রতিক অগ্রগতি এবং চ্যালেঞ্জ নিয়ে এক সেমিনারে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডা. মো. আবু জাফর। সেমিনারে অংশগ্রহণের আগে তিনি হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি সেবার মান, জরুরি বিভাগ পরিচালনা, রোগী ব্যবস্থাপনা ও স্টাফদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন।

পরিদর্শনের সময় ডা. ধনদেব বর্মন তার বিভাগের সীমাবদ্ধতা, জনবল সংকট ও দায়িত্ব পালনের চাপ উল্লেখ করে উত্তপ্ত প্রতিক্রিয়া দেন। এতে দুইজনের মধ্যে বাক্য বিনিময় শুরু হয় এবং এরপর মহাপরিচালক ডা. মো. আবু জাফর তাকে বহিষ্কারের নির্দেশ দেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, “পরিদর্শনে সেবার মান নিয়ে মহাপরিচালক এবং ডা. ধনদেব বর্মনের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, যা কাম্য নয়। বিষয়টি নিয়ে এখন আর বিস্তারিত বলা যাচ্ছে না।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তর্কে জড়ানো চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ

সর্বশেষ আপডেট ০৫:১৩:৫১ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫