ঢাকা ০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তরমুজ ক্ষেত ঘিরে রণক্ষেত্র বাউফল, নিহত ১

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী (বাউফল)
  • সর্বশেষ আপডেট ১২:৫৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / 107

পটুয়াখালীর বাউফল উপজেলায় তরমুজ ক্ষেতের জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উজ্জ্বল কর্মকার (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াঢেল এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় মো. শামিম (৪২), মো. মিজানুর রহমান (৪২) ও ফিরোজ গাজী (৪০) গুরুতর আহত হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের পরিবারের অভিযোগ, পুলিশ সময়মতো চিকিৎসার ব্যবস্থা না করায় উজ্জ্বলের মৃত্যু হয়েছে। নিহতের বড় ভাই আনন্দ কর্মকার বলেন, আমার ভাইকে জীবিত অবস্থায় উদ্ধার করে রাস্তার পাশে অটোতে রাখা হয়। আমরা হাসপাতালে নিতে চাইলে বাধা দেয়া হয়। দীর্ঘ সময় চিকিৎসা বিহীন থাকায় তার মৃত্যু হয়েছে।

বাউফল থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। পুলিশের অবহেলার অভিযোগ সঠিক নয় বলেও জানান তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তরমুজ ক্ষেত ঘিরে রণক্ষেত্র বাউফল, নিহত ১

সর্বশেষ আপডেট ১২:৫৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬