ঢাকা ১২:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইফতারে গরুর মাংস রাখার দাবি ঢাবির বিএনপিপন্থি শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • / 286

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে ৪ মার্চ প্রশাসনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলের নৈশভোজে গরুর মাংস রাখার দাবি জানিয়েছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।

মেন্যুতে গরুর মাংসের পরিবর্তে মুরগির পদ রাখার সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে তারা বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।

সোমবার (২ মার্চ) সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক চিঠিতে হল প্রশাসনের কাছে এ দাবি জানানো হয়।

চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য অনুযায়ী বিশেষ ভোজে গরুর মাংস শিক্ষার্থীদের বড় অংশের প্রত্যাশিত খাবার। সাধারণ শিক্ষার্থী, ডাকসু ও হল সংসদের পক্ষ থেকেও এ দাবি উঠেছে।

তাদের মতে, গরুর মাংস বাদ দিলে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হতে পারে এবং এতে অতিরিক্ত ব্যয়ের আশঙ্কাও তেমন নেই। যারা গরুর মাংস খান না, তাদের জন্য মুরগির বিকল্প রাখা যেতে পারে বলেও প্রস্তাব করেছে সাদা দল।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইফতারে গরুর মাংস রাখার দাবি ঢাবির বিএনপিপন্থি শিক্ষকদের

সর্বশেষ আপডেট ০৮:০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬