ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-৮: ভোট পুনর্গণনার লিখিত দাবি জানিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৩৮:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 138

ঢাকা-৮ আসনের নির্বাচনে ভোটের অনিয়মের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিতভাবে ভোট পুনর্গণনার আবেদন জানিয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) জমা দেওয়া অভিযোগপত্রে পাটওয়ারী উল্লেখ করেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও তার অনুসারীরা ভোট রিগিং, প্রভাব বিস্তার এবং ফলাফল আটকে রাখাসহ বিভিন্ন অনিয়ম করেছেন। তিনি অভিযোগ করেন, অনেক কেন্দ্রে বাতিলকৃত ভোটগুলো ধানের শীষের পক্ষে গণনাভুক্ত করা হয়েছে।

পাটওয়ারী দাবি করেছেন, সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার ও রিটার্নিং অফিসার সরাসরি এই অনিয়মে জড়িত ছিলেন এবং রিটার্নিং অফিসার মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে অবৈধভাবে বিজয়ী ঘোষণা করেছেন।

তিনি ভোট পুনর্গণনা এবং অবৈধভাবে ধানের শীষের ভোটে যুক্ত বাতিল ভোটগুলো বাদ দিয়ে নতুন ফলাফল প্রকাশের পাশাপাশি দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। পুনর্গণনা সম্পন্ন না হওয়া পর্যন্ত নবনির্বাচিত প্রার্থীর শপথ অনুষ্ঠানও স্থগিত রাখার দাবি করেছেন।

প্রসঙ্গত, বেসরকারি ফলাফলে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ৫৯ হাজার ৩৬৬ ভোটে জয়ী হয়েছেন, আর নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাকা-৮: ভোট পুনর্গণনার লিখিত দাবি জানিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

সর্বশেষ আপডেট ০৬:৩৮:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬