ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-৪ ও ঢাকা-১৬ আসনের ব্যালট ও রেজাল্ট শিট সংরক্ষণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / 169

প্রতীকী ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগে দায়ের করা মামলার প্রেক্ষিতে ঢাকা-৪ ও ঢাকা-১৬ আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিটসহ সংশ্লিষ্ট সব নির্বাচনি সরঞ্জাম হেফাজতে নিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই আসনের বিজয়ী প্রার্থীকে নোটিশ জারি করা হয়েছে।

রোববার (৮ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চ মামলাটি শুনানির জন্য গ্রহণ করে এ আদেশ দেন। আদালতে বাদীপক্ষের হয়ে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৮ জুন দিন ধার্য করেছেন আদালত।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ঢাকা-১৬ আসনের বিএনপি প্রার্থী প্রতিমন্ত্রী আমিনুল হক হাইকোর্টে আবেদন করেন। আবেদনে তিনি ওই আসনের ভোট পুনর্গণনার নির্দেশনা চেয়েছেন।

এদিকে গত ২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আরও চারটি আসনের বিষয়ে আবেদন করেন বিএনপির প্রার্থীরা। আসনগুলো হলো—রাজশাহী-১, কুড়িগ্রাম-২, রংপুর-৬ ও রংপুর-৪।

আবেদনকারীরা হলেন—কুড়িগ্রাম-২ আসনে সোহেল হোসনাইন কায়কোবাদ, রংপুর-৬ আসনে মো. সাইফুল ইসলাম, রংপুর-৪ আসনে মোহাম্মদ এমদাদুল হক ভরসা এবং রাজশাহী-১ আসনে মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়ম সংক্রান্ত এসব আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক বেঞ্চ এসব আবেদনের শুনানি করছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাকা-৪ ও ঢাকা-১৬ আসনের ব্যালট ও রেজাল্ট শিট সংরক্ষণের নির্দেশ

সর্বশেষ আপডেট ০৩:১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬