ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় ৪০টি খেলার মাঠ নির্মাণের প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:০৬:২০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 96

ঢাকাকে নিরাপদ ও খেলাধুলার উপযোগী শহরে রূপান্তরিত করার অঙ্গীকার করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ক্ষমতায় এলে রাজধানীতে ৪০টি খেলার মাঠ তৈরি করা হবে, যা শিশু ও যুবকদের জন্য বিনোদন ও স্বাস্থ্যসংক্রান্ত সুযোগ বাড়াবে।

রবিবার বিকেলে মিরপুরের ইসিবি চত্বরের পথসভায় তিনি বলেন, “এটি নির্বাচনী পথসভা, তাই মানুষের চলাচলের রাস্তা রক্ষার জন্য বক্তব্য সংক্ষিপ্ত রাখছি।”

তারেক রহমান ঢাকাকে নিরাপদ শহরে রূপান্তরিত করারও প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “আমরা চাই মা-বোনেরা যে কোনো সময় নিরাপদে চলাচল করতে পারে এবং ব্যবসা-বাণিজ্য নির্বিঘ্নে করতে পারে।”

তিনি আরও জানান, বিএনপি ১২ তারিখে সরকার গঠন করলে ইসিবি চত্বর থেকে উত্তরা জসিম উদ্দিন পর্যন্ত রাস্তা প্রশস্ত করা হবে।

শেষ পর্যন্ত তিনি ভোটারদের ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাকায় ৪০টি খেলার মাঠ নির্মাণের প্রতিশ্রুতি

সর্বশেষ আপডেট ০৫:০৬:২০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬