ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  • সর্বশেষ আপডেট ০৮:০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / 156

ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সাতক্ষীরায় র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

“নিজ আঙিনা পরিষ্কার রাখি, সকলে মিলে ডেঙ্গু প্রতিরোধ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার র‍্যালির উদ্বোধন করেন। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা সদর হাসপাতালে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় জমে থাকা পানি অপসারণ, মশার বংশবিস্তার রোধে কীটনাশক স্প্রে এবং পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর চৌধুরী, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, ডা. আবুল কালাম বাবলা, মাসুম বিল্লাহ শাহীন ও জেলা আমীর শহিদুল ইসলাম মুকুল। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার এবং সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মইনুল ইসলাম।

পরে সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো এডিস মশার বংশবিস্তার রোধ করা। এজন্য বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার বা যেকোনো পাত্রে তিন দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গু প্রতিরোধে প্রতি সপ্তাহে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এবং জেলার সব উপজেলায় নিয়মিত পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

সর্বশেষ আপডেট ০৮:০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬