শিরোনাম
ট্রাম্পের হুমকি চুক্তি না হলে ইরান ধ্বংস করে তেল সম্পদ দখল করা হবে

নিউজ ডেস্ক
- সর্বশেষ আপডেট ০৯:৫৯:৫০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / 219
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। চুক্তি না হলে দেশের অবকাঠামো ধ্বংস এবং তেল সম্পদ দখলের ইঙ্গিত দিয়েছেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “তারা যদি দ্রুত কোনো চুক্তিতে না আসে, আমি বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলো ধ্বংস করে পুরো তেল সম্পদ দখল করতে পারি।”
তিনি আরও উল্লেখ করেন, “শিগগিরই ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রগুলো ধসে পড়তে শুরু করবে।”
তবে ট্রাম্পের এই কঠোর অবস্থানের মাঝেও তিনি দাবি করেছেন, কিছু ইরানি কর্মকর্তা আলোচনার টেবিলে রয়েছেন এবং আগামীকাল সোমবারের মধ্যে চুক্তির ‘ভালো সম্ভাবনা’ আছে।
ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত এসব হুঁশিয়ারির কোনো ভিত্তি নেই বলে বারবার দাবি করা হয়েছে। দেশটির কর্মকর্তারা মনে করছেন, ট্রাম্পের আগের দাবি-দাবিগুলো বাস্তবসম্মত নয়।
































