ঢাকা ১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি সংকট ঠেকাতে যে তিন দেশ থেকে তেল আমদানি শুরু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:৩৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • / 109

ছবি সংগৃহীত

জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা কাটাতে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও কাজাখস্তান থেকে তেল আমদানির প্রক্রিয়া শুরু করেছে সরকার।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সরবরাহ লাইন কিছুটা ঝুঁকিতে পড়ায় বিকল্প উৎস খোঁজার এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সচিবের ভাষ্য, নতুন এই উৎসগুলো থেকে আমদানির প্রক্রিয়া ইতোমধ্যে এগিয়েছে, যাতে জ্বালানির ঘাটতি না বাড়ে।

একই সঙ্গে সাধারণ মানুষের চাপ কমাতে সরকার ভর্তুকি চালু রেখেছে এবং পরিস্থিতি সামাল দিতে সর্বোচ্চ চেষ্টা করছে বলেও উল্লেখ করেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জ্বালানি সংকট ঠেকাতে যে তিন দেশ থেকে তেল আমদানি শুরু

সর্বশেষ আপডেট ০২:৩৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬