ঢাকা ১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামিনে মুক্তির পর যুবককে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
  • সর্বশেষ আপডেট ১২:২৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 109

নারায়ণগঞ্জের ফতুল্লায় কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার পর এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ওই যুবকের নাম ইমন শেখ (৩৫)। ‎‎সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকার হাজীর মাঠে এ ঘটনা ঘটে। সে মাসদাইর গুদারাঘাট এলাকার খৈয়মের ছেলে।

জানা যায়, নিহত ইমন মাদক মামলায় প্রায় তিন মাস জেলে থাকার পর সোমবার বিকেলে জামিনে বের হয়ে আসেন। পরে রাত আনুমানিক ৯টার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি জানান, ইমন শেখ দীর্ঘদিন মামলায় কারাগারে ছিলো। সোমবার বিকেলে সে জামিনে মুক্ত হয়ে আসে। পরে রাতে তাকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এ কর্মকর্তা আরো জানান, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মাসদাইর এলাকার জাহিদ গ্রুপেরই এক সময় সদস্য ছিলো ইমন। মাদক নিয়ে জাহিদের সঙ্গে ইমনের পূর্ব শত্রুতার জেরেই তাকে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জামিনে মুক্তির পর যুবককে ছুরিকাঘাতে হত্যা

সর্বশেষ আপডেট ১২:২৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬