বললেন খলিলুর রহমান
জাতিসংঘ নিখুঁত নয়, তবে এর বিকল্প অকল্পনীয়

- সর্বশেষ আপডেট ০৩:৫১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / 132
জাতিসংঘ নিখুঁত কোনো প্রতিষ্ঠান নয়, তবে এটি অপরিহার্য এবং এর কোনো বিকল্প কল্পনা করা যায় না বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী বক্তব্যের প্রসঙ্গ তুলে নিজের অফিসিয়াল ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।
ড. খলিলুর রহমান বলেন, জাতিসংঘ কোন কোন ক্ষেত্রে পিছিয়ে পড়ছে তা চিহ্নিত করতে হবে। যেসব বিষয় আর কার্যকর নেই, সেগুলোতে সংস্কার আনতে হবে।
তিনি বলেন, আস্থা চেয়ে পাওয়া যায় না, এটি অর্জন করতে হয়। সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় শিল্প খাতের প্রতিনিধি থেকে শুরু করে তরুণ পরিবর্তনকারীদের মতো আরও বেশি মানুষের মতামত যুক্ত করার প্রয়োজন রয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বলেন, এবারের অধিবেশন এমন একটি জাতিসংঘ গড়ে তোলার সুযোগ তৈরি করেছে, যা কঠিন বাস্তবতা মোকাবিলায় বাস্তববাদী, প্রয়োজনীয় সংস্কার আনতে সাহসী এবং সংশ্লিষ্ট অংশীজনদের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে উন্মুক্ত থাকবে।
তার মতে, এভাবেই জাতিসংঘকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী করে তোলা সম্ভব।































