ঢাকা ১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা

জবির ৬৮ শিক্ষক তদন্তের আওতায়

নিজস্ব প্রতিবেদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  • সর্বশেষ আপডেট ১০:০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / 23

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা এবং রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৬৮ শিক্ষকের বিরুদ্ধে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, সম্প্রতি এশিয়া পোস্ট-এ প্রকাশিত একটি প্রতিবেদনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬৮ জন শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ ওঠে। সেই অভিযোগের সত্যতা যাচাই এবং তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাছির আহমাদকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার মো. আব্দুল মালেক। এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মেজবাহ-উল-আজম সওদাগর।

অফিস আদেশ অনুযায়ী, আগামী ১৩ আগস্ট ২০২৬-এর মধ্যে কমিটিকে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে হবে। অভিযোগ প্রমাণিত হলে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত শিক্ষকদের চিহ্নিত করা, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং করণীয় সম্পর্কে সুপারিশ করতে বলা হয়েছে।

এছাড়া প্রতিবেদনে উত্থাপিত অভিযোগ, বিগত সরকারের সময়ে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের হুমকি দেওয়ার ঘটনায় জড়িত ছিলেন কি না; তাও তদন্তের আওতায় থাকবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন বলেন, চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর তার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় সিদ্ধান্ত ও পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা

জবির ৬৮ শিক্ষক তদন্তের আওতায়

সর্বশেষ আপডেট ১০:০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬